
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোহাম্মদ শহীদ হোসেন যোগদান করেছেন।
সোমবার (১২ ডিসেম্বর) রাতে তিনি কর্মস্থলে যোগদান করে দায়িত্ব বুঝে নেন।
এর তিনি জেলার ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ শহীদ হোসেন সর্বপ্রথম ২০০৭ সালে বহিরাগত ক্যাডেট হিসেবে যোগদান করে ২০০৮ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেছেন। তিনি সোহরাওয়ার্দী কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ৩ সন্তানের জনক।
নবাগত ওসি মোহাম্মদ শহীদ হোসেন, পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো, আইন শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ফম/এমএমএ/ফয়েজ/



