চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউপি’র ঐতিহ্যবাহী শাহতলী গরুর বাজার পরির্দশন করা হয়েছে।
সোমবার (২৬জুন) বিকাল ৪টায় শাহতলী গরুর বাজার পরিদর্শন করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
পরিদর্শনকালে সুষ্ঠু ও শান্তিপুন পরিবেশে গরুর বাজার এর কাযক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এর জন্য তিনি চাঁদপুর মডেল থানা পুলিশ ,জিআরপি পুলিশ,নিরাপত্তা পুলিশ, গ্রাম পুলিশকে ধন্যবাদ জানান ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস ও এস আই মিজান, বগুরা হোটেল মম ইনার ম্যানেজার মো: রুবেল রুশদী, বাজারের ইজারাদার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা গাজী (ভান্ডারী),ইউপি মেম্বার ফারুক সরকার, ইউপি বিল্লাল হোসেন খান ,সাবেক মেম্বার সফিক কারী, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
ফম/এমএমএ/


