লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী হলেন অ্যাড. ইয়াসিন আরাফাত

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর:  চাঁদপুর জেলা লিগ্যাল এইডের  প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. ইয়াসিন আরাফাত।

বুধবার ( ১৫ অক্টোবর )  দুপুরে তিনি এই নিয়োগ পত্র হাতে পান।

গত ১২ অক্টোবর চীফ লিগ্যাল এইড অফিসার ( বিচারক) এবং সদস্য সচিব জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুর সারোয়ার জাহান স্বাক্ষরিত  নিয়োগ পত্র তাকে প্রদান করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুরের মাসিক সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুরের পক্ষে প্যানেলভুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রদান করা হয়। যার স্মারক নং- জেঃ লিঃ এঃ অঃ চাঁদ-৫৯৯।

অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে ২০১৬ সালে যুক্ত হন। তিনি সমিতির রেজিস্টারি অথরিটি সম্পাদক, জেনারেল অডিটর সহ বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি চাঁদপুর কর আইনজীবী সমিতির উপদেষ্টা ও  অডিটর সম্পাদক,  চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট অ্যাসোসিয়েশনর সভাপতি সহ বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠান,  ক্রীড়া সংগঠন সহ সামাজিক কার্যকমে  জড়িত রয়েছেন।  তিনি যেন তার উপর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এবং মানুষের সেবা করে যেতে পারে এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম