লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ভোট ব্যাংক : অ্যাড. শামছুল ইসলাম মন্টু

লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উপলক্ষে মতবিনিময় সভা

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) বিকেল বিএনপি কার্যালয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু।
তিনি তার বক্তব্যে বলেন, লক্ষ্মীপুর ইউনিয়নটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এখানে সদরের সর্বোচ্চ ৩৬ হাজার ভোটার। লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ভোট ব্যাংক। শেখ ফরিদ আহমেদ মানিক দীর্ঘদিন ধরে চাঁদপুরের বিএনপিকে ঐক্যবদ্ধ করে আগলে রেখেছেন। তিনি একজন ত্যাগি ও নির্যাতিত নেতা। সময় এসেছে এখন তার জন্য কাজ করার। সকলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের সালাম পৌঁছে দিবেন। আমরা সকলে সজাগ থাকলে কোন অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।
তিনি আরো বলেন, কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের আপনারা সদস্য অন্তভুক্ত করবেন না। এই ক্ষেত্রে সবাইকে সজাগ থাকতে হবে। আপনারা যদি ভাবেন ক্ষমতায় এসে পড়েছে, তাহলে সেটা ভুল তারা বোকার স্বর্গে বাস করছেন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
তিনি বলেন, জাতীয়তাবাদী দলের পতাকা তলে সবাই থাকবো। আমরা শুধু আন্দোলন করেছি আর জেল খেটেছি। সময় এসেছে জনগনের সেবা করার। যারা নতুন সদস্য হবেন আপনারা সকলে জাতীয়তাবাদী দল ও তারন্যের অহংকার তারেক রহমানের সালাম ঘরে ঘরে পৌঁছে দিবেন। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলেই দেশের ও সকলের উন্নয়ন হবে। তারেক রহমানের আর্দশ নিয়ে আমরা কাজ করেছি। সবসময় দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম নুরু ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দাদন মিয়া, সহ-সভাপতি মো. রফিক মল্লিক, সহ- সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল মৃধা, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন মাঝি, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মামুন ঢালী, ৯নং ওয়ার্ড বিএনপির, নওশাদ আলী খোকা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মিয়া কালু রাঢী প্রমুখ।
সভায় ইউনিয়ন বিএনপির, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম