লক্ষ্মীপুর ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী ছাত্র আন্দোলনের গনসংযোগ 

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মডেল লক্ষীপুর ইউনিয়নে হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলা নেতৃবৃন্দ নির্বাচনী গনসংযোগ করেছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মডেল লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন এর পক্ষে এই গনসংযোগ করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সভাপতি নাছির উল্লাহ বাহাদুরের নেতৃত্বে নির্বাচনী গনসংযোগ উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ বায়েজিদ, প্রশিক্ষণ সম্পাদক আহমদ শফি তানভীর, মডেল লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ মোশারফ খান।
নির্বাচনী গনসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মোঃ জয়নাল আবেদীনের হাতপাখা প্রতীকে লিফলেট তুলে দেন ছাত্র নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, কল্যাণের পক্ষে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আর কোন দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজদের স্থান হবে না। যতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাব। ছাত্র নেতারা বলেন, পুরনো বন্দোবস্তের মাধ্যমে এই দেশে উন্নয়ন, সমৃদ্ধি আর শান্তি আসতে পারে না। তাই আগামীর বাংলাদেশ নতুন বন্দোবস্তের মাধ্যমে গঠন করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি।

ফোকাস মোহনা.কম