দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শপথগ্রহণের জন্য গুলশানের বাসা থেকে বঙ্গভবনের পথে রওনা দেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য, বিচারক, সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শেষে বিদায়ি রাষ্ট্রপতি আবদুল হামিদ দুপুরে বঙ্গভবন ছাড়বেন। একই দিন সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন।
ফম/এমএমএ/


