ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ সিনিয়র আলিম মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও নূরানী শাখার শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সাবেক সদস্য এ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান মানে একটি এলাকার মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার মাধ্যম। আর সেটি হয় মাদ্রাসা তার মানে আমাদেরকে দ্বীনের পথে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখায়। এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী, তাই প্রতিষ্ঠানটিকে ভালোভাবে পরিচালনা করতে এলাকাবাসী এগিয়ে আসতে হবে। আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার মানোন্নয়নপাশপাশি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নও প্রয়োজন। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। তারই অংশ হিসেবে চারতলা বিশিষ্ট ভবনের একতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে।
মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারি প্রকৌশলী অর্নব দাস, উপসহকারি প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি মো. ফারুক খান, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো: সেলিম খান।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা তাজুল ইসলাম খান, ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবলু শেখ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত নয়ন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু তাহের খান, সমাজসেবক মো: মাহফুজুর রহমান শেখ ।
আলোচনা শেষে মাদ্রাসার নূরানী শাখার অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন তারা। পরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/


