চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭৩৬জন গরীব ও দুস্থ নারী-পুরুষকে দেয়া হয়েছে বিশেষ খাদ্য সহায়তা চাল।
শনিবার (২৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণ করা হয়। অসহায় এসব মানুষের হাতে ১০ কেজি করে বিজিএফ এসব চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ হজরত আলী বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন সরকারের প্রতিনিধি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো. মজিবুর রহমান, ইউনিয়ন পরিষদ সচিব শ্যামল চন্দ্র মহাজন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বেপারী, ইউনিয়ন যুবলীগ সভাপতি শরাফত আলী গাজী, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. জহির সরকার, ইউপি সদস্যবৃন্দ।
ফম/এমএমএ/



