একজন মানবিক ওসি আব্দুর রশিদের বিদায়

।। সোহেল রুশদী।। চাঁদপুর মডেল থানার অফিসার বিদায়ী ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রশিদ। যিনি মানবিক ওসি হিসেবে সর্বমহলে পরিচিত পেয়েছেন। জনবান্ধব ওসি হিসেবে পরিচিত পেয়েছেন। খোদ তার ব্যাচমেটরাও এমনটি বলেছেন। বিদায়ী ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রশিদ চাঁদপুর সদর মডেল থানায় ২বছর প্রায় ৪মাস দায়িত্ব পালন করেছেন। সুনামের সহিত ও দক্ষতার সহিত তিনি দায়িত্ব পালন করেছেন।

বিশেষ করে চাঁদপুরের সাংবাদিকদের সাথে পুলিশের একধরনের সেতুবন্ধন সৃষ্টি করেছেন তিনি। আমরা যখনই পেশাদার দায়িত্ব পালনকালে তথ্যের জন্য মোবাইল করেছি কিংবা হোয়ারসর্পে ম্যানেজ দিয়েছি সাথে সাথে ব্যাক করে তথ্য দিয়েছেন অফিসিয়াল কাজে ব্যস্ত থাকলে পরে মোবাইল দিয়ে জানতে চেয়েছেন কি জন্য ফোন করেছি। কখনও রাগ হতে দেখেনি। সর্বদা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। কোন অনুষ্ঠানে দাওয়াত দিলে শত কাজের মধ্যেও উপস্থিত থাকার চেস্টা করেছেন,সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার সময়কালে চাঁদপুর মডেল থানা জনগনের জন্য দ্বার উম্মোচন করেছেন তিনি । কেউ কোন অভিযোগ কিংবা জিডি করতে গেলে নিরাশ হননি ,আইনের মধ্যে যতটুকু সহযোগিতা করা যায় তা তিনি করেছেন । পুলিশ যে জনগনের বন্ধু কিংবা সেবক যেটা তার কাজের মাধ্যমে প্রমান করার চেষ্টা করেছেন। দুই বছর ৪ মাস দায়িত্ব পালনকালে কাজের স্বীকৃতি হিসেবে ওসি মুহাম্মদ আব্দুর রশিদ চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যান সভায় বহুবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন।

২২ জুন ২০২৩ খ্রি:তার বদলীর আদেশ আসে চাঁদপুর মডেল থানায়। এ খবর চাউর হবার সাথে সাথে চাঁদপুরের সাংবাদিক সমাজ ও সাধারণ জনগনের মাঝে যেন হতাশার চাপ পড়েছে। মন থেকে কেউই তাকে ছাড়তে চায়নি । গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদায়ী ওসি মুহাম্মদ আব্দুর রশিদের বদলী নিয়ে জনপ্রতিনিধি সাংবাদিক,সুধীজন আবেগঘন স্টাস্ট্যার্স দিয়েছেন। সবাই ওসি আব্দুর রশিদকে মানবিক ওসি ও একজন ভালো দক্ষ পুলিশ অফিসার হিসেবে আখ্যায়িত করেছেন ।

যদিও সরকারি চাকুরী কর্মস্থল পরিবর্তন ,বদলী একটি রুটি কাজের অংশ। ২৩ জুন সকাল বেলা চাঁদপুর মডেল থানা ক্যাম্পাস থেকে বিদায় বেলা কেউ যেন তাকে ছাড়তে চাইনি। তার নিজ কর্মস্থলে বিদায়কালে তিনি নিজের কাঁদছেন এবং সকলকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন। তার বডিগার্ড সুমনের যেন কাঁন্না থামছেই না। মডেল থানার প্রতিটি পুলিশ অফিসার কেঁদেছেন বিদায়কালে । আমি মনে করি এটাও তার জন্য বড় সম্মানের। সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়কালে শুভ কামনা জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও আগেরদিন ২২ জুন রাতে মডেল থানা থেকে আনুষ্ঠানিকভাবে উপহার দিয়ে বিদায় জানানো হয়েছে। নতুন কর্মস্থল হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হিসেবে। শুভ কামনা থাকবে প্রিয় ওসি আব্দুর রশিদ ভাইয়ের প্রতি । যেখানে থাকবেন মানবিক ওসি হিসেবে জনগনের সেবা করবেন এমনই আশা।

চাঁদপুর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন এবং দায়িত্ব গ্রহন করেছেন শেখ মুহসীন আলম। তার নিকটও প্রত্যাশা থাকবে এমনটাই।

সোহেল রুশদী
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক
দৈনিক চাঁদপুর খবর
প্রেসক্লাব রোড চাঁদপুর
মোবাইল : ০১৭১১০১৩৪৪৪।

ফোকাস মোহনা.কম