দৈনিক ভোরের ঢাক পত্রিকার চাঁদপুর প্রতিনিধি এইচ এম নিজাম

চাঁদপুর: জাতীয় দৈনিক ভোরের ঢাক পত্রিকায় চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এইচ এম নিজাম।

সোমবার (১৫ জুন) পত্রিকার সম্পাদক কে এম বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

সাংবাদিক এইচএম নিজাম ২০০৯ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি দৈনিক নয়া প্রভাত পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাংবাদিকতার পেশাগত দক্ষতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এইচ এম নিজাম চাঁদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করেছেন।

এইচ এম নিজাম বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চাঁদপুরে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সম্ভাবনা, অনিয়ম পাঠকদের সামনে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব। পত্রিকা কর্তৃপক্ষ আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। এ নতুন দায়িত্ব পালনে চাঁদপুরের উন্নয়ন, সম্ভাবনা, জনদুর্ভোগ, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে চাঁদপুরের সকল শ্রেণি-পেশার মানুষ ও প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা চাই।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম