চাঁদপুর গনি মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

চাঁদপুর:  চাঁদপুর  শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ গনি মডেল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।গত ১১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে  আগামী ৬ মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয় ।
নতুন এই কমিটির সভাপতি হলেন চাঁদপুরের সিনিয়র আইনজীবী ও রাজনীতিবিদ  এড. শামসুল ইসলাম মন্টু। ৪ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব (পদাধিকার বলে) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ,সদস্য ( শিক্ষক প্রতিনিধি )  ফেরদৌস আরা বেগম, সদস্য (অভিভাবক প্রতিনিধি) মোঃ খোরশেদ আলম। 
এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  নাজির আহমেদ  জানান, গত ১১ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আমাদের নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।আগামীকাল নতুন কমিটির প্রথম মিটিং অনুষ্ঠিত হবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম