শাহমাহমুদপুরের চিহ্নিত মাদক কারবারি রবিউল গাজী গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি মো. রবিউল গাজী (২৭) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১২ জুন) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামের খান বাড়ির জনৈক সায়েমের বসত ঘরের সামনে মাদক বিক্রির জন্য মাদকসহ অবস্থানকালে দৌড়ে পালানোর সময় গ্রেপ্তার করা হয়।

রবিউল ইউনিয়নের বড় শাহতলী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড গাজীবাড়ীর নুরু গাজীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ভাটেরগাঁও গ্রাম থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রি করার উদ্দেশ্যে ওইস্থানে অবস্থান করছিল বলে আসামী স্বীকার করে। রবিউল অত্যন্ত সু-কৌশলে আইন শৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অত্র থানা এলাকায়সহ বিভিন্ন মাদক স্পটে ঘুরে ঘুরে মাদক সেবীদের নিকট মাদকদ্রব ইয়াবা ট্যাবলেট বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মর্মে এলাকায় জনশ্রুতি রয়েছে।

শনিবার (১৩ জুন) তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম