মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার-বাল্কহেডসহ আটক ১৩

চাঁদপুর :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার একটি বাল্কহেডসহ ১৩জনকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মতলব উত্তরের বেলতলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার, একটি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলতলি নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম