মরহুম মিজান চৌধুরী ও ফয়সাল চৌধুরীর জন্য পুরাণবাজার লাইসিয়াম স্কুলে দোয়া 

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরাণবাজার লাইসিয়াম কিন্ডার গার্ডেনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী এবং পুরাণবাজার লাইসিয়াম কিন্ডারগার্ডেনের সাবেক আহবায়ক ফয়সাল হায়দার চৌধুরীর মৃত্যুতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদে বিদ্যালয়ের বর্তমান সভাপতি বাহালুল হায়দার চৌধুরী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ব্যাংকের আতিকুর রহমান ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
এসময় তারা বলেন, এলাকার শিক্ষার উন্নয়নে এই স্কুলটি গড়ে তোলার ক্ষেত্রে মরহুম মিজানুর রহমান চৌধুরী ও ফয়সাল হায়দার চৌধুরীর অবদান রয়েছে। লাইসিয়াম কিন্ডারগার্ডেন যতদিন থাকবে তাদের নামও  ততদিন থাকবে। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ পাক তাদের বেহেস্তে নসিব করুন আমিন।
দোয়া ও মিলাদ উপস্থিত ছিলেন মরহম ফয়সাল হায়দার চৌধুরীর ছোট ভাই ব্যবসায়ী বাহার হায়দার চৌধুরী, পৌর ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, পুলিশের সাবেক এসআই ও ব্যবসায়ী রাশেদ চৌধুরী ও পাশা বেপারী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ শিবানী বসু, সহকারি শিক্ষিকা যমুনা দাস, প্রিয়াংকা রানী, পলাশী দাস, প্রীতি রায়, ফাতেমা আক্তার, রোজিনা আক্তার, সুমি আক্তার, সাদ্দাম হোসেন প্রমুখ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন সোলাইমান হুজুর।
সভা পরিচালনা করেন লাইসিয়াম কিন্ডারগার্ডেনের পরিচালক আতিকুর রহমানের ছোট ভাই মোঃ ফজলুল রহমান রুবেল। উক্ত দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম