চাঁদপুর আউটার স্টেডিয়ামের ঈদ জামায়াত কমিটির প্রস্তুতি সভা

জামাতের সময় সকাল সাড়ে ৭ টায়

সভায় বক্তব্য দেন কমিটির সভাপতি অ্যাড. সেলিম আকবর। ছবি: সংগ্রহীত।
চাঁদপুর: পবিত্র ঈদুল আযহার  নামাজের জামায়াত শান্তিপূর্ণ ও সু-শৃঙ্খলভাবে মুসল্লিরা যেনো আদায় করতে পারে সে লক্ষ্যে শহরের আউটার স্টেডিয়াম ঈদ জামায়াত কমিটির প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (২২ মে) বাদ মাগরিব শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনী এলাকাস্থ কমিটির সভাপতি অ্যাড. সেলিম আকবরের বাসভবনে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে অ্যাড. সেলিম আকবর বলেন, আবহওয়া অনুকূলে থাকলে প্রতিবছরের ন্যায় এবারো আমরা আউটার স্টেডিয়ামে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহার নামাজ জামাতের সাথে আদায় করবো। কমিটির সর্বসম্মতিক্রমে জামায়াতের সময়সূচি সকাল সারে ৭টায় নির্ধারণ করা হয়। এই ঈদের জামাত নিরাপত্তা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।
ঈদ জামায়াত কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটনের  পরিচালনায়,সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, সহ- সভাপতি,আব্দুর রশিদ মাষ্টার যুগ্ন সম্পাদক সোহেবুর রহমান,আপেল চৌধুরী,  অ্যাড. গোলাম মোস্তফা কামাল, ডাক্তার আসিফ ইকবাল,  প্রচার সম্পাদক শরীফ সরকার, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম মানিক, দুলাল মিজি, হেলাল ,শামসুল আলম,  অ্যাডঃফয়েজ উল্লাহ মিঠু, মো. মফিজুর রহমান মিজি, মো. ফারুক হোসেন।
সভা শেষে উক্ত উক্ত কমিটির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। উক্ত নামাজের ইমামতি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক চাঁদপুর মতলবের কৃতি সন্তান ড. মোঃমাওলানা নুর ই-আলম।
মুসল্লিদের যথাসময়ে ঈদগাহে উপস্থিত থাকার জন্যে কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম