
মতলব উত্তর (চাঁদপুর): ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন কোয়রকান্দি বায়ান বাড়ীতে বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচীর আয়োজন করেন বাসন্তী পূজা উদযাপন কমিটি।
৩০ মার্চ (বৃহস্পতিবার) নবমী পূজারদিন ওই পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক ও বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা’র নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন তাঁর সহধর্মিনী রিতা রাণী মজুমদার, ছেলে অরণ্য সরকার প্রিন্স ও মেয়ে অর্পিতা সরকার।
এর আগেরদিন ২৯ মার্চ (বুধবার) সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শন করেন ১৪নং সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক খোকন ও স্থানীয় মেম্বার মোঃ আব্দুল হক মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাসন্তী পূজা উদযাপন কমিটির কর্ণধার নিমাই চন্দ্র সরকার ও নিতাই সরকার, আয়োজক চিত্তরঞ্জন সরকার ও নিরঞ্জন সরকার, বিকাশ চন্দ্র সরকার, যোগেশ বিশ্বাস, প্রবাসী প্রদীপ বিশ্বাস, সিঙ্গাপুর প্রবাসী অমল চন্দ্র সরকার, পলাশ সরকার, মন্টু সরকার, অরুন সরকার, নৃপেন সরকার, মনিন্দ্র সরকার, শ্যামল সরকার, লিটন সরকার, পুজন সরকার, শক্তিপদ সরকার ও অমিত সরকারসহ শতশত দর্শনার্থী।
ফম/এমএমএ/



