মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্ত র উপজেলায় ৫০০ জেলে পরিবারকে বিশেষ খাদ্য সহায়তা প্রদান করেছে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে এই খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছে সরকার।
এর মধ্যে রয়েছে আটা ১২ কেজি, মসুর ডাল ৮ কেজি, চিনি ৪ কেজি, লবণ ৪ কেজি, আলু ১৬ কেজি, সয়াবিন তেল ১০ লিটার।
সোমবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থাপনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মুরাদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মৃধা, গজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মৎস্য প্রতিনিধি ওমর আলী সহ কোস্ট গার্ডের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ইলিশ আপনাদের আমাদের ও দেশের সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে হবে। গত ২ মাস যেমন নিষিদ্ধ সময় জেলেরা ইলিশ আহরণে বিরত ছিলেন তেমনভাবে যখন সরকার নিষিদ্ধ করবে তখন কেউ মাছ ধরবেন না।
তিনি আরও বলেন, প্রতি বছর সরকার জেলেদের মাঝে গরু ছাগল ও প্রণোদনা দিয়ে থাকেন। এবছর নতুন করে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
ফম/এমএমএ/


