মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার ব্রাহ্মনচক থেকে মুন্সিকান্দি হয়ে শিকারীকান্দি পর্যন্ত পানি নিষ্কাশন খাল খনন কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে খনন কাজ উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, দুর্গাপুর ইউপি সচিব আঃ করিম দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী ষ্টার, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন ও দুর্গাপুর ইউপি সদস্যরা।
ফম/এমএমএ/


