মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার সুজাতপুর কমপ্লেক্সে ২১ ফ্রেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সুজাতপুর ডিগ্রি কলেজ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়, সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুজাতপুর কিন্ডার গার্টেনে বুধবার সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রভাত ফেরী বের হয়। সকাল ৮ টায় জাতীয় সংগীত পরিবেশন, শপথ বাক্য পাঠ এবং শহীদ মিনারে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ জালাল, সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার, সুজাতপুর কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন পাটোয়ারী সহ সকল শিক্ষকবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে সুজাতপুর নেছারিয়া হাইস্কুল অডিটোরিয়ামে মাতৃভাষা দিবসে এক আলোচনা সভা ও মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ শাহজালাল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ আল মামুন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার ও শিক্ষার্থীরা। পরে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মকবুল হোসেন।
ফম/এমএমএ/



