চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সামাজিক সমস্যা নির্মূল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর এই সেমিনারের আয়োজন করে।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নির্মূল বিষয়ে ছিল এই সেমিনার।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহাকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
সেমিনারে মাদক, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের মাঝে মাদকবিরোধী লিফলেট ও বলপেন বিতরণ করা হয়।
ফম/এমএমএ/



