চাঁদপুরে পৃথক অভিযানে জাল ও জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমান কারেন্টজাল ও জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক এই দুই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জাটকা গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, বুধবার চাঁদপুর সদর উপজেলায় জেলা ও উপজেলা টাস্কফোর্সের এর আওতায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড সহ বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে বেলা আড়াইটা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মেঘনা নদীর কাচিকাটা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে ০.৯০ লক্ষ মিটার কারেন্ট জাল, ২ টি পাই জাল,১৫ কেজি জাটকা আটক করা হয়। উপস্থিত ছিলেন মোঃ জামিল হোসেন, ক্ষেত্র সহকারী,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর,চাঁদপুর সদর,মোঃ মনির হোসেন, পেটি অফিসার, বাংলাদেশ কোস্টগার্ড, জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন এর নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ স্থানীয় গরীবের মাঝে বিতরণ করা হয়।

অপরদিকে একই দিন চাঁদপুর সদর উপজেলায় বিশেষ কম্বিং অপারেশনে সকাল সোয়া ৯টা হতে বেলা ২টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) ও রাজস্ব এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী এবং চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্টজাল এবং ১৫ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারুক আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, শাহারাস্তি, চাঁদপুর, এম খলিলুর রহমান, অঃ সাঃ লেঃ বিএন কন্টিজেন্ট কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী এবং এর সদস্যবৃন্দ। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় গরিব, দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিতরন করা হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম