কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আক্কাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্যসেবা এবং তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে একটি সুস্থ, শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



