কচুয়ায় অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

চোরাই মিশুক উদ্ধার

কচুয়া (চাঁদপুর) : ​চাঁদপুরের কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত একটি মিশুক (অটোরিকশা) উদ্ধার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কড়ইয়া এলাকার বাসিন্দা মো. ইসহাক (২৫) ও মো. কামরুল ইসলাম (৩৫)।

​থানা সূত্রে জানা যায়, উপজেলার সুবিদপুর এলাকার হোসাইন আহম্মদ  ১২ জুলাই তার মালিকানাধীন অটোরিকশাটি চুরি হওয়ার ঘটনায় কচুয়া থানায় একটি এজাহার দায়ের করেন। ওই এজাহারের ভিত্তিতে কচুয়া থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা (নং-২৪, তাং- ১২/০৭/২০২৬) রুজু করা হয়।

​মামলাটি দায়ের হওয়ার পর কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল হকের নির্দেশনায় এসআই আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্সসহ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামেন। আজ ১৩ জুলাই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ​) মোঃ আজিজুল ইসলাম আকাশ জানান, আইনি প্রক্রিয়া শেষে  যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাইকৃত একটি মিশুক (অটোরিকশা) উদ্ধার করা হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম