মতলবে দাবা প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ

চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায়  দাবা প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১১ ফেব্রুয়ারি ) জেলার মতলব দক্ষিণ  উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ  প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চারটি  বিদ্যালয়ের ২০ জন ছাত্রী ও ৩০ জন ছাত্রের   অংশগ্রহণে প্রায় ৫০ জন প্রতিযোগিদের নিয়ে এ প্রতিযোগিতার  আয়োজন করা হয়।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রেনু দাস।
তিনি বক্তভ্যে বলেন, খেলাধূলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল। তরুণদের বেশি করে পড়ালেখার পাশাপাশি খেলায় মনোযোগী হতে হবে। মোবাইল ও মাদকের আসক্তি থেকে নতুন প্রজন্মকে বাচাতে ছাত্র ছাত্রী দের মাঠ মুখি হতে হবে। দাবা হলো মেধার খেলা, দাবা খেলার মধ্যে দিয়ে নিজের মেধাকে আরও শানিও করা যায়, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ছাত্র ছাত্রীদের বেশি বেশি অংশ গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে খেলাধুলার কোন বিকল্প নেই।তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রীদের মাদকের আসক্তি থেকে রক্ষা করতে বেশি বেশি খেলাধুলার আয়োজনের কথা বলেন।
নওগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শিববির আহমেদের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো এমদাদুল ইসলাম মিঠুন, জেলা ক্রীড়া অফিসার মো তারিকুল ইসলাম, ৫নং উপাধি উত্তর  ইউনিয়নের চেয়ারম্যান মো শহীদ উল্লাহ্ , নওগাঁ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি  আলহাজ্ব মো  কাইয়ুম খান, পাঠান বিদ্যাৎসাহী সদস্যা,সাবেক সভাপতি মো মোমিনুল হক ( রতন) ,  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ ও বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী।
দাবা খেলা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম