চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা স্থানীয় পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শান্তি সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান শেখের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, চাঁদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাছান ইমাম বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিজি, সহ-সভাপতি মোঃ ইউনুছ শেখ, সায়েদ আখন,জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, সাধারণ সম্পাদক,রুমা বেগম।
সমাবেশে অজয় ভৌমিক বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন, উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। অন্যথায় দেশ আবার পিছিয়ে পড়বে,বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সারা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বিএনপি জামাত জোটের উদ্যেশ্যে বলেন, আওয়ামীলীগের নেতা কর্মীদের আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ হবে না। আওয়ামীলীগের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস।
সভাপতির বক্তব্যে মোঃ সেলিম খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি জামাত জোটের যেকোন নৈরাজ্যের বিরুদ্ধে অত্র ইউনিয়নের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সরকারের অভূতপূর্ব উন্নয়ন করেছেন, এই সরকারকে পূণরায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহির হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ফারুক মাঝি সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/


