মতলবে জমি সংক্রান্ত বিরোধে পাষন্ড স্বামীর কান্ড! স্ত্রী হাসপাতালে

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে স্বামী কর্তৃক স্ত্রীকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে দুই শিশু পুত্র আবদুল্লাহ (৮) ও আল-আমিনকে (৬) নিয়ে স্বামী উদাও হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মতলব দক্ষিণ থানায় অভিযোগ করা হয়েছে।

নির্যাতনের শিকার স্ত্রীর বাবা মনির হোসেন প্রধানিয়া বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ নির্যাতনকারী স্বামী বিল্লার হোসেনকে ঢাকা থেকে আটক করে মঙ্গলবার (১১এপ্রিল) চাঁদপুর আদালতে সোপর্দ করে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিল্পী হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় যন্ত্রনায় কাতরাচ্ছেন।

অভিযোগ উঠেছে, নির্যাতনকারী স্বামী বিল্লাল হোসেন তার দুই শিশু পুত্রকে অজানা স্থানে রেখে দেওয়ায় দুই শিশু নিখোঁজ রয়েছে। পুত্র শোকে মা শিল্পী বেগম সন্তানের সন্ধান না পেয়ে হাসপাতালে থেকে আরো বেশী অসুস্থ হয়ে পড়েছেন। মায়ের আকুতি সে তার শিশু পুত্র আবদুল্লাহ ও আল-আমিনকে ফিরে পেতে চায়। গত ১৬দিন যাবত নিখোঁজ আছে মর্মে দুই শিশু পুত্রের মাতা শিল্পি ও নানা মনির প্রধান জানান। ১১ এপিল পর্যন্ত ১৬ দিন তাঁরা নিখোঁজ রয়েছেন।

মামলার বিবরন ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের হিসেবে ভুল বুঝাবুঝির কারণে এক পর্যায়ে তুচ্ছ ঘটনা থেকে এ ঘটনাটি বড় আকার ধারণ করে। মতলব দক্ষিন উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়নপুরের বারৈগাঁও গ্রামের বিল্লাল হোসেনের সাথে ৭ বছর পূর্বে শিল্পী বেগমের ইসলামি নিয়মে বিয়ে হয়।

এরই মধ্যে ৫ বছর পূর্বে বিল্লাল তার দুই শিশু পুত্র আবদুল্লাহ ও আল-আমিনের নামে দেড়শতক পৈত্রিক ভুমি হেবাদলিল করে রেকর্ড করে দেয়। বর্তমানে বিল্লাল দেনারদায়ে বিভিন্নভাবে চাপে থাকায় সে জমি বিক্রির জন্য তার স্ত্রী শিল্পীর স্বাক্ষর নেয়ার জন্য চাপ দেয় ও তাকে মারধর করে। স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করায় বিল্লাল তাঁর দুইশিশু পুত্রকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর হতে নিখোঁজ দুই পুত্রের সন্ধান না পাওয়ায় ৫ এপ্রিল এ বিষয়ে জানতে চাইলে বিল্লাল তার স্ত্রী শিল্পিকে নারায়নপুরের বাড়ীতে রাত অনুমান ১২টায় বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টা করে। এতে শিল্পির মাথায় কোপ ও শরীরের বিভিন্নস্থানে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তার ডাকচিৎকারে লোকজন ছুটে এসে রক্তাত্তবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছে।

এ ঘটনায় বিল্লালের শ্বশুর মনির হোসেন বাদী হয়ে গত ৬এপ্রিল মতলব দক্ষিন থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ বিল্লাল হোসেনকে সোমবার (১০এপ্রিল) ঢাকা থেকে আটক করে চাঁদপুর আদালতে মঙ্গলবার (১১এপ্রিল) পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

বিল্লাল হোসেন ইতিপূর্বে আরো দুইটি বিবাহ করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মতলব দক্ষিন থানার মামলা নং-১০৮৭ তাং-৬/৪/২০২৩।

হাসপাতালে চিকিৎসাধীন শিল্পি জানান, আমার দু’সন্তান এখনোও নিখোঁজ। তারা কোথায় আছে আমি আজ ১৬ দিন পর্যন্ত জানি না। আমি আমার সন্তানদের ফিরে পেতে চাই।

মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্মক (এস আই) ফিরোজ আহাম্মদ মোল্লা মুঠো ফোনে জানান, প্রকৃত ঘটনা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের। বিল্লাল তার দুই শিশু পুত্রের নামে জায়গা লিখে দিয়েছিল। সে জায়গা সে দেনারদায়ে বিক্রি করার চিন্তা করে। সেটি সে উকিলের মাধ্যমে হেবাদলিল বাতিল করে বিক্রির নিয়ম থাকলেও সে পদ্ধতিতে না গিয়ে স্ত্রীর সাথে জমির বিক্রি করার জন্য বলা নিয়ে তাদের পারিবারিক কলহ হয়। পরে বিল্লাল স্ত্রীকে অনেক বেশী পিটিয়ে আহত করে। এ ঘটনায় বিল্লালের শ্বশুর বাদি হয়ে মামলা করেন।

এ ঘটনায় মামলা হওয়ার পর আমি ঢাকা থেকে আসামী বিল্লার হোসেনকে আটক করেছি। বিল্লালের স্ত্রীর বিউটি পার্লার রয়েছে। তার স্বামী ঢাকায় থাকে।

তিনি আরো বলেন, শিশু নিখোঁজ হয়নি। বিল্লাল বলেছে, তার দুই পুত্র মাদ্রাসায় পড়াশুনা করছে। এ বিষয়ে ব্যাপক তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম