‘নির্বাচন হবে, হতাশ হওয়ার কারণ নেই: এম এ ওয়াদুদ’

চাঁদপুর: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহান স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে বীর মুক্তিযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছেন এবং সুযোগ-সুবিদা করে দিয়েছেন এরপূর্বে কোন সরকার তা করতে পারেনি। তাই আমরা মুক্তিযোদ্ধারা সব সময় জাতির পিতা বঙ্গবন্ধু ও তার কন্যার কাছে চিরকৃতজ্ঞ।

সোমবার (১০ এপ্রিল) চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে সকাল থেকে চাঁদপুর জেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদে জড়ো হন। তারা চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদের সাথে মনোনয়নপত্র দাখিল করতে আসেন বলে জানান। সে সময় তিনি উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদেশ্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সাময়িকভাবে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত হয়েছে। তপসিল অনুযায়ি যথা সময়ের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভবনা রয়েছে। এই নিয়ে আপনাদের হতাশ হওয়ার কোন কারণ নেই।

এরপূর্বে রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ২০২২-২০২৩ মেয়াদের নির্বাচন স্থগিত করা হয়। এখবরে চাঁদপুর জেলার মুক্তিযোদ্ধারা হতাশ হয়ে পড়েন।

জানাযায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২০২৩ অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের ৯ এপ্রিল অনুষ্ঠিত ৮ম সভার সিদ্ধান্তক্রমে অনিবার্য কারণবশত নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস আদেশে নির্বাচন স্থগিত হয়।

সূত্রে জানাযায়, গত ১৪ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের তপসিল ঘোষণার পর বেশকিছু মুক্তিযুদ্ধার গেজেট প্রকাশ করা হয়। তাদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তি করতে নির্বাচন স্থিগিত করা হয়।

উল্লেখ্য. গত ৯ এপ্রিল রবিবার বিকেল ৩টায় পর্যন্ত চাঁদপুর জেলা ও জেলার ৮ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে কমান্ডার, ডেপুটি কমান্ডার ও সহকারী কমান্ডারসহ মোট ১০৫টি পদে ২১৯জন প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ১৭ পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এরমধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ১১ পদে জেলার ৮ উপজেলায় ১৯৪জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১১ পদে ৪১জন, মতলব দক্ষিণ উপজেলায় ১১ পদে ২৫জন, ফরিদগঞ্জ উপজেলায় ১১ পদে ২২জন, মতলব উত্তর উপজেলায় ১১ পদে ৩৪জন, হাজীগঞ্জ উপজেলায় ১১ পদে ২৪জন, হাইমচর উপজেলায় ১১ পদে ২২জন, শাহরাস্তি উপজেলায় ১১ পদে ১১জন এবং কচুয়া উপজেলায় ১১ পদে ১৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে রিটার্নিং অফিস সূত্রে জানায়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম