চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ইউনিয়নের সকল কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
এ সময় শাহমাহমুদপুর ইউপি সচিব এম এ কুদ্দুছ রোকন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেন, ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাজী, সোহাগ পাটওয়ারী, জিয়াউর রহমান তপদার, শাহাদাত হোসেন, ইব্রাহীম তালুকদার, কবির হোসেন রনি, মহিলা সদস্য ফিরোজা বেগম, মুক্তা বেগম, লাকী বেগম উপস্থিত ছিলেন।
শাহমাহমুদপুরে সুষ্ঠু ও সুন্দরভাবে টিসিবির পণ্য বিতরণ করায় উপকারভোগীরা ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
ফম/এমএমএ/



