ভূমিহীন মুক্ত হলো ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভুমিহীন মুক্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) সকালে মুজিববর্ষ উপলক্ষে সরকার গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর বিতরণ করেন।

এ সময় এক আলোচনা সভায় জেলা প্রশাসক কামরুল হাসান তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষের সূচনাকালে এদেশ থেকে ভূমিহীন নামক শব্দ দূর করার যেই ঘোষনা দিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা সেই তালিকায় নাম লেখালো। সরকার শুধু ভুমিহীনদের ভূমি ও ঘর তৈরি করে দিয়েই বসে থাকবে না। তাদের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচী গ্রহণ করছে। সমবায় সমিতির মাধ্যমে তাদের আয়বর্ধক কর্মে নিয়ে আসা। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আত্ম কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হবে। সর্বদা আমাদের নজর থাকবে। অর্থাৎ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে উপকোরভোগী লোকজনকে উন্নয়নের মূলস্রোতে নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকবে। স্বাধীনতার পর আমাদের যেখানে প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। কিন্তু সর্বশেষ ২০২২-২৩ অর্থ বছরে ঘোষিত বাজেটের পরিমাণ হলো ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। যার মধ্যে বড় একটি অংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচী খাতে ব্যয় করা হয়। আজকে আপনাদের ঘর তৈরি ও জমি ক্রয় বাবদ ঘর প্রতি প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। অর্থাৎ সরকার দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলছে।

বুধবার (২২মার্চ) ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভুমিহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সরকার গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর তৈরির উদ্যোগ নেয়। সেই অনুযায়ী ফরিদগঞ্জে ১ম পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৫টি এবং সর্বশেষ গতকাল বুধবার হস্তান্তরকৃত চতুর্থ পর্যায়ের ৩১টিসহ মোট ৫৬জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর তৈরি করে দেয়া হয়েছে। এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলায় ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভূমিহীন মুক্ত হলো। সকালে মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাসহ তিনটি উপজেলাকে ভুমিহীন মুক্ত ঘোষনা করেছেন।

এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশিদা আক্তার।
এছাড়া বক্তব্য রাখেন ভাইসচেয়ারম্যান জিএস তছলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রদীপ মণ্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, উপকারভোগী ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম