ভবনের বাহিরে দিনের বেলায়ও জ্বলে বিদ্যালয়ের বাতি

চাঁদপুর: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় এবং শিক্ষক-ছাত্রদের সুবিধার্থে সপ্তাহে একদিনের পরিবর্ততে ছুটি বাড়ানো হয়েছে দুইদিন। অর্থাৎ বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে শুক্র ও শনিবার। কিন্তু যে উদ্দেশ্যে বিদ্যালয় বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে, সেটির অবস্থার বিপরীত দেখাগেলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বেলা ১২টার দিকে বিদ্যালয়ের একাধিক ভবনের বাহিরের অংশে বৈদ্যুতিক বাতি জ্বলছে। বিদ্যালয় বন্ধ হওয়ার পর কতদিন বৈদ্যুতিক বাতি জ¦লছে তাও কেউ বলতে পারছে না।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আভ্যন্তরে প্রবেশ করে এমন দৃশ্য চোখে পড়ে।

স্থানীয় উপস্থিত কয়েকজন ব্যাক্তিকে জিজ্ঞাসা করা হয় এই বিদ্যালয় কি বৈদ্যুতিক বাতি বন্ধ করার জন্য কোন লোক নেই। কেউ কোন উত্তর দিলেন। বিদ্যালয় সংশ্লিষ্ট কাউকে সেখানে খুঁজে পাওয়াগেল না।

এই বিষয়য়ে কথা বলার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইভা রানী দে’র ব্যাক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়, তবে তিনি ফোন রিসিভ করেননি। যে কারণে এই বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম