
চাঁদপুর: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক, ক্ষেতমজুর সমিতি চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি , মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা কমরেড আনোয়ার হোসেন আরিফের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ জানুয়ারি সকাল ৮ টায় শহরের ওয়াপদা গেট এলাকার প্রধানীয়া বাড়ির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির নেতা চন্দ্র শেখর মজুমদার, কমিউনিস্ট পার্টির শহর শাখার সদস্য মো. শাহিন হোসেন, ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক সজীব অধিকারী স্বাগত ও দেলোয়ার হোসেন দেলু।
বক্তারা এ সময় বলেন, কমরেড আনোয়ার হোসেন আরিফ ছিলেন আজীবন কমিউনিস্ট। শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষে ছিলেন অবিচল। অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছিলেম আপোসহীন। তাই তিনি মুক্তিকামী মানুষের জন্য ১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন।
চাঁদপুরকে শত্রুমুক্ত করতে বোমা বানাতে গিয়ে ১৯৭১ সালের ৩ এপ্রিল বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন। এতে করে তিনি মৃত্যুর আগ পর্যন্ত অসুস্হ জীবন-যাপন করেছিলেন। কিন্তু দেশ স্বাধীন হবার ৫২ বছর পরও আনোয়ার হোসেন আরিফের শোষণ মুক্ত সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। তাই আমাদের এ প্রজন্মকে তাঁর রেখে যাওয়া আদর্শকে অনুকরণ করে সমাজ বিপ্লবের কাজে এগিয়ে যেতে হবে।
বক্তারা আরও বলেন, মানুষ যেমন অর্থনৈতিক মুক্তি পাচ্ছে না তেমনি করে গণতন্ত্রও মুক্তি পাচ্ছে না। এ দু’টো অধিকার রক্ষার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই জনগণকে অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংগ্রাম রক্ষায় কমিউনিস্ট পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নেই।
-প্রেস বিজ্ঞপ্তি।



