বিসিবি কাউন্সিলর কাপ: ঢাকা ইউসি স্পোর্টস ও শাহারাস্তি ক্রিকেট একাডেমির জয়

চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে জয়লাভ করেছে ঢাকা আরিষ্টান ইউসি স্পোর্টস ও শাহারাস্তি ক্রিকেট একাডেমি চাঁদপুর।

চাঁদপুর ক্রিকেট খেলোয়াড় কল্যান সমিতির আয়োজনে রোববার ( ৪ সেপ্টেম্বর) দিনের প্রথম ম্যাচে জয়লাভ করে ঢাকা ইউসি স্পোর্টস ও দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে শাহারাস্তি ক্রিকেট একাডেমি চাঁদপুর।

টুর্নামেন্টের মিডিয়া পাটনার দৈনিক চাঁদপুর কন্ঠ, স্টার লাইভ,  ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। টুর্নামেন্টে চাঁদপুর সহ বিভিন্ন জেলার ২৪ টি দল অংশ গ্রহন করে।

রোববার প্রথম ম্যাচে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা আরিষ্টান ইউসি স্পোর্টস। তারা ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রান করেন। ব্যাট হাতে দলের পক্ষে ফয়সাল ৪৭ বলে ৬৪ ও সাজিদ ১৫ বলে ১৮ রান করেন। বল হাতে চট্টগ্রামের নিউ একাডেমীর সাজিদ ৩ ও তৌহিদ ২ টি করে উইকেট নেন।

চট্টগ্রামের নিউ ক্রিকেট একাডেমী ১৫৯ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন।  তারা ১৪৬ রান করতে গিয়েই সবকটি উইকেট হারিয়ে ফেলেন। ঢাকা ইউসি স্পোর্টস ১২ রানে জয়লাভ করে।

দিনের দ্বিতীয় ম্যাচে অংশ নেয় শাহারাস্তি ক্রিকেট একাডেমি চাঁদপুর ও ঢাকা টাইটেন্স। শাহারাস্তি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৬ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে রাফসান ৫৭, কাফিল ৩৪ ও আরাফ ৩৪ রান করে।

ঢাকা টাইটেন্স ২০৭ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন।  তারা ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান করেন। শাহারাস্তি ১১৫ রানে জয়ী হয়ে কোয়াটার ফাইনালে উঠেন।

দিনের প্রথম খেলায় ঢাকা ইউসি স্পোর্টসের ফয়সাল কে ম্যান অব দ্য ম্যাচ এবং দ্বিতীয় খেলায় শাহারাস্তির রাফসানকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন অতিথিবৃন্দ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর আলমগীর গাজী,  আয়েশা রহমান, ছাত্রলীগ নেতা রবিন,  সাবেক ক্রিকেটার এসএম মুজিবুল হক রাসেল, সাইফুল ইসলাম সুমন,  ম্যাচ রেফারি শামিম ফারুকী,  ক্রিকেট কোচ নজরুল ইসলাম।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম