বিসিবি কাউন্সিলর কাপ : জয় পেয়েছে নিউ ক্রিকেট একাডেমি ও চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ

চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জয়লাভ করেছেন নিউ ক্রিকেট একাডেমি ঢাকা ও চাঁদপুর  মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

চাঁদপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে  সোমবার ( ৫ সেপ্টেম্বর)  দিনের প্রথম খেলায়  স্লোগ সিকার্সের সাথে জয়লাভ করে নিউ ক্রিকেট একাডেমী ঢাকা। দিনের ২য় খেলায় আলতাফ ক্রিকেট একাডেমীর সাথে জয়লাভ করে চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

সকালে প্রথম খেলায় অংশ নেয়  স্লোগ সিকসারস চাঁদপুর  ও  ঢাকা নিউ ক্রিকেট একাডেমী। ১০ ওভারের নিধারিত ম্যাচে চাঁদপুরের দলটি ৯ উইকেটে ৬৫ রান করেন। দলের পক্ষে মুনতাসির সব্বোচ ১৩ রান করে। বল হাতে নিউ একাডেমীর সাইদ ৩ টি উইকেট লাভ করেন।

ঢাকা নিউ ক্রিকেট একাডেমী ৮ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের কাঙ্খিত লক্ষে পৌঁছে যায়।

দিনের দ্বিতীয় খেলায় টসে জয়লাভ করে চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করেন।  দলের পক্ষে সাগর ৮৫, রাফি ৪১, রনি ২৬ ও হিরা ১৭ রান করেন।

আলতাফ ক্রিকেট একাডেমি ১৯২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন।  তারা সবকটি উইকেট হারিয়ে ৬০ রান করেন। মুক্তিযোদ্ধা সংসদ ১৩১ রানে জয়লাভ করেন।

দিনের ১ম ও ২য় খেলা শেষে সেরা ক্রিকেটারদেরকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেয়া হয়।  পুরুস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মাহমুদুল হাসান জয়, ম্যাচ রেফারী শামিম ফারুকী,  ক্রিকেট কোচ নজরুল ইসলাম,  যুবলীগ নেতা  শিমুল হাসান সামনু সহ অতিথিবৃন্দ।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম