চাঁদপুর: চাঁদপুর স্টেডিয়ামে টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলার ক্রিকেট কোচ ও ক্রিকেটার পলাশ কুমার সোমের ব্যাবস্থাপনায় ৪ টি দল নিয়ে এ টুনামেন্টের খেলাগুলোর আয়োজন করা হয়। টুর্নামেন্টের রানারআপ হয়েছে চাঁদপুর রোয়ার।
টুনামেন্টে অংশ নিয়েছিলেন টেলেন্টহান্ট চাঁদপুর, চাঁদপুর ভিক্টোরিয়ানস, ফেয়ারলেস চাঁদপুর ও চাঁদপুর রোয়ার। টুর্নামেন্টের ৪টি দলে চাঁদপুরের সিনিয়র ও জুনিয়র খেলোয়াড় সহ জেলা এবং উপজেলার বয়স ভিত্তিক ক্রিকেটাররা অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন চাঁদপুর রোয়ার ও চাঁদপুর ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করে চাঁদপুর রোয়ার ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করেন। ব্যাট হাতে রাতুল ৩৩ বলে ৫১ রান করে।
চাঁদপুর ভিক্টোরিয়ানস ১৪১ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। তারা ১৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যান। ব্যাট হাতে তরুন ৩৩ বলে ৪৭ রান করে।
ফাইনাল খেলা শেষে বিকেল ৩ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ক্রীড়াবিদ সমাজ সেবক অ্যাড. নূরুল আমিন খান আকাশ।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, চাঁদপুর জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, সাবেক ক্রিকেটার আলম, সুকন, কামরুল ইসলাম সহ ক্রিকেটাররা।
ফম/এমএমএ/


