মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ৩য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় ফতেপুর স্কুল মাঠে খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।
সভাপতিত্ব করেন ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ফতেপুর পুর্ব ইউনিয়ন শ্রমিক দলের নেতা মোঃ তাফাজ্জল সরদার। বিশেষ অতিথি ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শরীফ উল্লাহ প্রধান, সাধারণ সম্পাদক মোঃ হানিফ গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইফাদ বিন ছাত্তার। উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাউছার মোল্লা, যুবদল নেতা কামাল হোসেন সহ আরো অনেকে। ব্যবস্থাপনায় ছিলেন সাবেক ছাত্রদলের নেতা মোঃ ফখরুল কাজী।
১২ ওভার করে ২৪ ওভারের খেলায় বন্ধুমহল একাদশ বনাম মাইজকান্দি স্পোর্টিং ক্লাব অংশগ্রহন করে। ২ উইকেটের বিনিময়ে ১৩৩ রান সংগ্রহ করে বিজয়ী হয় বন্ধুমহল একাদশ। ৮৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় মাইজকান্দি স্পোর্টিং ক্লাব।
প্রধান অতিথি নুরুল হুদা ফয়েজী বলেন, খেলাধুলা করলে শরীর ও মন ভাল থাকে। এবং মাদক সহ সামাজিক অপরাধ থেকে দুরে থাকা যায়। আমাদের যুবসমাজ অপরাধের সাথে যুক্ত না হয়ে খেলাধুলায় আসক্ত হয়েছে এটা সমাজ ও দেশের জন্য ভাল দিক। তাই আশা করি প্রতিটি এলাকার যুবসমাজ ও ছাত্ররা নিয়মিত খেলাধুলা করবেন।
ফম/এমএমএ/



