চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিশ্ব খাল খনন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা খাল পরিদর্শন করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় তিনি ইউনিয়নের ঘোষেরহাট ব্রিজ সংলগ্ন বিশ্ব খাল পরিদর্শন করেন। এ সময় ঘোষেরহাট ব্রিজ থেকে পাইকদী সুয়েজ গেইট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খাল খননের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
স্থানীয়দের মতে, খালের নাব্যতা হারিয়ে যাওয়ায় এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। ফলে কৃষকরা তাদের জমিতে সেচ দিতে পারছেন না, যার প্রভাব পড়ছে ফসল উৎপাদনে। তারা জানান, খাল খননের পাশাপাশি খালের মধ্যে থাকা তিনটি বাঁধ অপসারণ করা জরুরি এবং ভবিষ্যতে যাতে এসব বাঁধ পুনরায় নির্মাণ না করা হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
এ সময় স্থানীয় কৃষকরা তাদের দাবি তুলে ধরে বলেন, দ্রুত খাল খনন কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন।
এছাড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সদস্য এস এম বাকের খন্দকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি, সহ-সভাপতি মোশারফ কারী, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের কাজী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক আরিফ কাজী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব বেপারী, সাধারণ সম্পাদক কবির মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব গাজী, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের সরাসরি তদারকির ফলে দ্রুত সময়ের মধ্যে খাল খনন প্রকল্পের কাজ শুরু ও সম্পন্ন হবে।
ফম/এমএমএ/


