চাঁদপুর: বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর পৌর কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বাদ জোহর চাঁদপুর শহরের ষোলঘর মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা তারেক হাসান।
সভায় উপস্থিত সকলের পরামর্শ এবং প্রস্তাবনার ভিত্তিতে মাওলানা আব্দুল হান্নানকে সভাপতি এবং মাওলানা নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চাঁদপুর পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন বলেন, ১৬ বছরের দুঃশাসন-নির্যাতন-নিপীড়ন সহ্য করে এদেশের ছাত্র-জনতা জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এজন্য শত শত ছাত্র জনতার জীবন শহীদ হয়েছে। অথচ এরপরেও দেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, মানুষ খুন বন্ধ হয়নি। স্বৈরাচার আওয়ামী লীগের নির্মম পতন দেখেও অন্যায়কারীদের হুশ হয়নি। নতুন বাংলাদেশেও মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর থেকে উত্তরণে ইসলামী শাসনব্যবস্থা তথা খেলাফত কায়েমের কোন বিকল্প নেই।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ অপরাজিতির শিকার হচ্ছে। যারা এই ক্ষমতা পেয়েছে তারাই স্বৈরাচার হয়ে উঠেছে। এজন্য খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। খেলাফতের দাওয়াত এদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা মাওলানা মামুনুল হকের নেতৃত্বে রিক্সা প্রতীক নিয়ে যে প্রার্থী আমাদের সামনে আসবে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন আমরা সবাই মিলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করি।



