বহরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের মিলাদ ও দোয়া

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের পাঠ সমাপনী ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সেলিম খান।

প্রধান শিক্ষক মোহাম্মদ ইমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ সফিক খান,সহকারী প্রধান শিক্ষক সুশীতল চন্দ্র দাস, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সিমা বেগম।

সহকারী শিক্ষক মোঃ কাউছার খান ও আল আমিনের যৌথ পরিচালনায় এছাড়া বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী শিক্ষক মকবুল হোসেন,পল্লবী রানী। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক শেখ মোঃ ইসমাইল হোসেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম