ফরিদগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান খান।

ফরিদগঞ্জ (চাঁদপুর): ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চাঁদপুরের ফরিদগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমআ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান খান।

তিনি বক্তব্যে বলেন, আমাদের নেত্রী আপোষহীন। তিনি পতিত শেখ হাসিনা সরকারের নিকট মাথা নথ করেননি। দেশে থেকেই চিকিৎসা নিয়েছেন। দেশের মানুষের দোয়ায় তিনি এখনো সুস্থ্য আছেন। আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন এবং এদেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে পারেন সেই দোয়া করি। দোয়া অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার নেত্রির জন্য দোয়া চাই।

উপস্থিত ছিলেন ৮ নম্বর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য শরিফ হোসেন, গিয়াসউদ্দিন আলিম, সাদ্দাম হোসেন মিজি, শাহআলাম, ১০নম্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাউছার খান, ৮নম্বর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হোসেন, মো. জাহিদুল খান শাফিন, মো. আরিফ পাটওয়ারি মো. মানিক হোসেন, মো. সাব্বির হোসেন, ৭নম্বর উত্তর ইউনিয়ন ছাত্রদল ৪ নম্বর ওয়ার্ড সাবেক সভাপতি মো. রাজু, পৌর ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মো. সাগর হোসেন মো. সাকিল হোসেন সহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম