চাঁদপুরে হজ পুনর্মিলনী ও ওমরাহ প্রশিক্ষণ

চাঁদপুর : চাঁদপুরে হজ পুনর্মিলনী ও ওমরাহ প্রশিক্ষণ গতকাল শনিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-কদর ট্রাভেলস এন্ড ট্যুরসের চেয়ারম্যান আলহাজ্ব মো. ইব্রাহিম খলিল জুয়েল। চাঁদপুর হজ্জ কাফেলার পরিচালক আলহাজ মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরীর পরিচালনায়, বাইতুল্লাহ হজ ও ওমরা সার্ভিসের পরিচালক আলহাজ্ব হাফেজ জাকির মৃধার সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বেগম মসজিদ জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, ওয়ারলেস বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ সেলিম, হামদে বারী তেলাওয়াত পরিবেশনা করেন নতুন প্রজন্ম শিল্পীগোষ্ঠীর পরিচালক মোঃ সালাউদ্দিন ঢালী।

এ সময় আরো বক্তব্য রাখেন, কর্নার ডেভেলপমেন্টের চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক সালেহ আহমেদ জিন্নাহ, মাছিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যাপক বিন ইয়ামিন, মাওলানা আবু বকর সিদ্দিক। অনুভূতি পেশ করেন, ২০২৫ সালের হজ্জ যাত্রী বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাওলা সেলিম।

প্রসঙ্গত : ২০২৫ সালে হজের সময় ভালো মানের সেবা প্রদানের জন্য পুনর্মিলনীতে হজ¦ যাত্রীগণ তাদের প্রশংসা করেন। এই ট্রাভেলস হাজীদের উন্নত সেবা প্রদান করে থাকে। তাই অন্য হাজীদের হজ্বে গমণের পূর্বে ভালোমানের মুয়াল্লেমদের সাথে হজ্বে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম