চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়নের দক্ষিন মৈশাদী গ্রামে রাতের অঁধারে প্রবাসীর ঘরে অসৎ উদ্দেশ্য ডুকার চেষ্টার অভিযোগে নারী নির্যাতন মামলা ও সালিশীর মোটর সাইকেল ভাংচুর এবং উস্কানী দেওয়ার অভিযোগের ২নং আসামী মৈশাদীর ৪নং ওয়ার্ডের মৃতঃ লতিফ বেপারীর ছেলে তাফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মে) তাকে গ্রেফতার করা হয়েছে বলে মামলার বাদী পক্ষ জানিয়েছেন। রাতে প্রবাসীর ঘরের ভিতরে প্রবেশের সময় অভিযুক্ত মোফাজ্জল হোসেনকে প্রবাসীর স্ত্রী সনাক্ত করতে পেরেছে বলে প্রবাসীর স্ত্রীর স্বজনরা জানিয়েছে।
দক্ষিন মৈশাদী গ্রামের ৪নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেন বেপারী ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রবাসীর স্ত্রী ডাকচিৎকার দিলে মোফাজ্জল হোসেন দৌড়ে পালিয়ে যায়। এ নিয়ে গত শুক্রবার বিকালে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একটি সালিশী বসে। সালিশীতে পক্ষ বিপক্ষ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এসময় সালিশির মোটসাইকেল ভাংচুর করে তাদের উপর হামলা করা হয়।
এ নিয়ে ব্যাপক উত্তেজনা হলে স্থানীয়রা চাঁদপুর মডেল থানাকে অবগত করলে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনা স্থলে চলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় প্রবাসীর স্ত্রীর পক্ষ চাঁদপুর মডেল থানায় মোফাজ্জলকে ১নং, তাফাজ্জল হোসেনকে ২নং আসামী করে অভিযোগ দায়ের করেন, সে অভিযোগের ২নং আসামীকে বৃহস্পতিবার চাঁদপুর মডেল থানার এসআই সালেহ তাকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, মোফাজ্জল হোসেন বেপারী মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ্য প্রহরীর থাকা কালিন, শিশু নির্যাতনের অভিযোগে সেখান থেকে ও চাকরিচ্যুত হন। বর্তমানে সে বিভিন্ন ভাবে দালালি করে জীবিকা নির্বাহ করেন।
ফম/এমএমএ/


