
চাঁদপুর সদরের পশ্চিম বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দৈনিক যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক।
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার পশ্চিম বাখরপুর সরকারি প্রাথমিক্ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ মার্চ ) সকাল সাড়ে ১০টায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
দিনব্যাপী নানা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলাকার কৃতী সন্তান দৈনিক যুগান্তরের নগর সম্পাদক ও বিশিষ্ট লেখক মিজান মালিক।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তোফায়েল আহম্মেদের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোয়ারী, যুগান্তরের জেলা প্রতিনিধিি মির্জা জাকির। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: ইলিয়াছ। অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মফিজা বেগম,বিদ্যালয়ের দাতা সদস্য ওমর ফারুক, আবদুল মোতালেব মাস্টার, লক্ষ্মণ সরকার,ইয়াছিন ঢালী,ইউসুফ মিজি প্রমুখ।
এ সময় প্রধান অতিথি মিজান মালিক তার বক্তব্যে বিদ্যালয়টিতে তিনি শৈশবে লেখা পড়া করেছিলেন। তাই এ স্মৃতি বিজড়িত স্কুলটির সামনের সড়কসহ যাবতীয় সমস্যা সমাধানে এগিয়ে আসার আশ্বাস দেন। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ফম/এমএমএ/



