চাঁদপুর: চাঁদপুর শহরের পশ্চিম বিষ্ণুদী মাতব্বর বাড়ি রোডের সচেতন এলাকাবাসী নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রয়োজনিয় গ্যাসের দাবীতে শহরের কালিবাড়ি মোড় রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
তাদের দাবী যথারীতি গ্যাসবিল পরিশোধ করা হলেও গ্যাস সঠিক ভাবে পাচ্ছে না। যার কারণে এসব এলাকার লোকজনের দুর্ভোগ অব্যাহত আছে। টাকার বিনিময়ে গ্যাস পাওয়া ভোক্তার অধিকার। কোম্পানীর এমন আচরণ ভোক্তার অধিকার লঙ্ঘন করছে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দানাছির মাতাব্বর, আকবর মাতাব্বর, হানু মাতাব্বর, মো. জয়নাল মাতাব্বর, রফিকুল ইসলাম, মান্নান হাওলাদার, মো. মুনছুর মিজি আব্দুর রব হাওলাদার, মো. জসিম মাতাব্বর, মো. আব্দুর রাজ্জাক, মো. রহমত খলিফা, আলমগীর, মো. আব্দুর রহমান গাজী,মো. ইসহাক হাওলাদার, কাবিল শেখ, দেলোয়ার খলিফা, মো. জহির বেপারী, সুমন বেপারী, ফয়েজ গাজী, খোকন বেপারী, রাসেল বেপারী, মফিজুল ইসলাম, তাসিন প্রধান, হাফেজ গাজী, হানিফ গাজী, নোমান দেওয়ান, মুরাদ দেওয়ান, সামিম দেওয়ান, হারুন গাজী, মাসুম গাজী, শাহিন মিয়াজীসহ পশ্চিম বিষ্ণুদী, মাতাব্বর বাড়ী রোড এবং কোড়ালিয়া শেষ প্রান্তের সচেতন নাগরিক।
ফম/এমএমএ/



