ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান মিয়া

কচুয়া (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অধীন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কচুয়ার কৃতি সন্তান মোঃ আরমান মিয়া।

সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নব-নির্বাচিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান মিয়া কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের ঘাগড়া গ্ৰামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ওই ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি পদে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি পদে সুনামের সাথে দায়িত্বরত আছেন । আরমান মিয়া রাজনৈতিক জীবনে সক্রিয় ও আন্দোলনমুখী এই নেতা ঢাকার রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় তার সাহসী ও সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়।
আরমান মিয়া বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমার রাজনীতির শুরু থেকে ছাত্রদলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে সচেষ্ট থাকব। বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমার প্রধান লক্ষ্য।
আরমান মিয়া নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কমিটিতে তার অন্তর্ভুক্তির খবরে এলাকায় বিভিন্ন মহলে অভিনন্দনের ঢল নেমেছে। নেতা-কর্মীরা মনে করছেন, তার অভিজ্ঞতা, সাহসিকতা ও নেতৃত্বগুণের মাধ্যমে আগামী দিনে ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম