চাঁদপুর: চাঁদপুর টু কক্সবাজার রুটের বাস রূপসী চাঁদপুর ট্রাভেলস্ পরিবহনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর ) বাদ আছর চাঁদপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড ( মাইক্রো স্টান্ড) সামনে নিজস্ব কাউন্টারে দোয়া ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চাঁদপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার (এসি স্লিপার / বিজনেস ক্লাস) রোডে এখন থেকে নিয়মিত চলবে এই বাস। প্রতিদিন চাঁদপুর থেকে রাত ৮ টায় ছেড়ে যাবে আর কক্সবাজার থেকে রাত ৯ টায় ছেড়ে আসবে।
রুপসী চাঁদপুর ট্রাভেলস্ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস খানের সভাপতিত্বে ও পরিচালক অ্যাড. ইয়াছিন আরাফাত ইকরাম ও সাবেক ছাত্রদল নেতা জাকির দেওয়ানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, সাবেক সভাপতি ফারুক দেওয়ান, বোগদাদ পরিবহনের প্রতিনিধি আমির মাঝি, রুপসী চাঁদপুর পরিবহনের পরিচালক কবির মাঝি, নয়ন গাজী,হাবিব গাজী, মহসিন মোল্লা সহ পরিবহন সেক্টরের মালিক, চালক ও শ্রমিকরা।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পৌর বাস স্ট্যান্ড গৌর-গরিবা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ খোরশেদ আলম।
ফম/এমএমএ/


