জেলা প্রশাসকের সাথে ক্রিকেটার শামিম পাটওয়ারী ও জয়ের শুভেচ্ছা বিনিময়

জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে শুভেচ্ছা বিনিময় কালে দু’ক্রিকেটারের ক্রিকেট কোচ শামিম ফারুকীর সেলফিতে তারা।

চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শামীম পাটোয়ারী ও  মাহমুদুল হাসান জয়।

মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর )  দুপুরে চাঁদপুর জেলা  প্রশাসকের কার্যালয়ে  বাংলাদেশ দলের টেস্ট  ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটার শামীম পাটোয়ারী তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন,  জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু,  দু’ক্রিকেটারের  ক্রিকেট কোচ শামিম ফারুকী ও জয়ের বড় ভাই রাশেদুল হাসান রুমন।

এছাড়া এ দুজন ক্রিকেটার গতকাল তাদের প্রিয় অনুশীলনের জায়গা আউটর স্টেডিয়াম সংলগ্ন ক্লেমন ক্রিকেট একাডেমীতে অনুশীলন করেছেন। মাহমুদুল হাসান জয় গত ২ দিন ধরে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুনামেন্টের ম্যান অব দ্যা ম্যাচের পুরুস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় দলের টি২০ দলের ক্রিকেটার শামিম পাটওয়ারী বৃহস্পতিবার বিকেলের ম্যাচে চাঁদপুর থ্রি কুইন্সের হয়ে খেলতে নামবেন। তার সাথে একই দলে খেলবেন বিপিএলে মাঠ মাতানো বোলার চাঁদপুরের মেহেদী হাসান রানা।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম