
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফারাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক, পরিচালনা পর্ষদ ও শিক্ষক মণ্ডলীর মধ্যে মত বিনিময়ের মাধ্যমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩ সকাল ১১ টায় বিদ্যালয়ের হল রুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের অভিভাবক ও শিক্ষক মন্ডলী অংশ গ্রহন করেন। অভিভাবকদের নিয়ে সভায় লেখা পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা, মূল্যবোধ সহ ভদ্রতা, শিষ্টাচার, আচার আচরণ ও সত্যিকার একজন ভাল মানুষ হওয়ার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক ও সমাজসেবক এম আর শামীম পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।তাই অভিভাবকগণ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে।
শামীম বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের প্রাণপ্রিয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি শিক্ষার উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছেন।
এ সমাবেশের মাধ্যমে অভিভাবকদের চিন্তা- চেতনা,পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে কলেজের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।
আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ইব্রাহিম খাঁন, শিক্ষক প্রতিনিধির সদস্য মাওলানা কবির আহমদ ওসমানী, ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকউল্লাহ পাটওয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ হান্নান মিজি। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



