জুলাই আন্দোলনে শহীদদের দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার: সামান্তা

চাঁদপুর বাসস্ট্যান্ডে পদযাত্রায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা সারমিন। ছবি: আজকের পত্রিকা।

চাঁদপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা সারমিন বলেছেন, বিমান দূর্ঘটনার পরবর্তী সময় ঘটনাগুলো কোন স্বাভাবিক ঘটনা নয়। আমরা সবাই শোকহাত দিন পার করছি। জুলাই পদযাত্রা এই পর্যায়ে এসে শোক পদযাত্রায় পরিণত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ট এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

চাঁদপুরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এই মাটিতে কয়জন ব্যাক্তি শহীদ হয়েছেন। আপনারা এই শহীদ মায়েদের আর্তনাদ শুনেছেন। বাংলাদেশের উর্বর মাটি শহীদদের রক্তে রঞ্জিত। আমাদের মনে প্রশ্ন জাগে কতদিন পর্যন্ত এই শহীদদের রক্তের মর্যাদা ভূলুন্ঠিত হবে।

তিনি বলেন, আমরা দেখেছি এই অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের দুই হাজার শহীদদের দায়িত্ব নেয়নি। তাদের পরিবারের দায়িত্বও নেয়নি। একই সাথে আমরা বিস্মিত হয়েছি এই অন্তর্বর্তী সরকার মাইলস্টোন কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য সরকার সাহায্য চাইছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম