আ.লীগের দোসরদের অরজকতা তৈরীর সুযোগ দেয়া হবে না: সারজিস

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে পদযাত্রায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি শিক্ষার্থী ও এনসিপির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ৫ আগস্টের পর যত ঘটনা হয়েছে, এসব ঘটনায় যেসব তদন্ত কমিটি হয়েছে, এসব কমিটিগুলোকে প্রত্যেকটি ঘটনার পিছনে কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান ও পদ্ধতি দায়ি, সেগুলো খোঁজে বের করে তদন্ত সাপেক্ষে যেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। বাংলাদেশ এমন ধ্বংসের পরে আর কোন চুরির খেলা দেখতে চাই না।

বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ট এনসিপির দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এই নেতা বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতবেদ থাকতে পারে। আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ডুকে অরাজকতা তৈরী করবে সেই সুযোগ আমরা আর এই বাংলাদেশে দেব না। আমাদের রাজনৈতিক আদর্শ ও নাম ভিন্ন হতে পারে। আমরা বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি। যদি আওয়ামী লীগের প্রশ্ন আসে, তাহলে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই সকল সন্ত্রাসীদের প্রতিহত করবো।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম