চাঁদপুর: আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশুভ আচরণ ও জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিকদল।
সোমবার (২১ জুলাই) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
তিনি বক্তব্যে বলেন, আজকে একটি কঠিন শপথ নিয়ে আপনারা এখানে হাজির হয়েছেন। একটি মহল আমাদের নেতা নেত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে। তারা কারা তাদের সম্পর্কে আমাদের জানতে হবে। তারা এক সময় ছিলো হিন্দুস্থানের দালাল পরে হয়েছে পাকিস্তানের দালাল। বিএনপি কখনো কারো দালালী করবেনা। শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তার ডাকে এদেশের মানুষ যখন যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। সেই সময় এই জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম পাকিস্তানে ছিলো। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী এখন বেহেস্তের টিকিট বিক্রি শুরু করেছে। জামায়াতের আমির নাকি জিন্দা ওলি। আমরা সবাই বেহেস্তে যেতে চাই। কিন্তু কাউকে ভোট দিলে আমরা বেহেস্তে যাবো একথা কি আমরা বিশ্বাস করতে পারি? পারিনা। বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছে, তার চেয়ে কঠিন আন্দোলন সামনে অপেক্ষমান। আমরা জালিমের বিরুদ্ধে থাকবো এবং মজলুমের পক্ষে থাকবো। আর রাজনৈতিক ভাবে তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল,পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ছৈয়াল,সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভূইয়া , পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম (কালু) ছৈয়াল, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, ছেঙ্গারচর পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল আজিজ, রেলওয়ে শ্রমিক দলের সভাপতি মারুফ হোসেন, শাহারাস্তি উপজেলা শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি মানিক হোসেন , হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা,শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া, হাইমচর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন।
ফম/এমএমএ/


